মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

উখিয়ার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জসিম ইয়াবাসহ ঢাকায় আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক : ইয়াবা পাচার সিন্ডিকেটের অন্যতম সদস্য ও ইয়াবা ডন জসিম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার হয়েছে। ৮ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ ৬ দিন আগে ঢাকার এয়ারপোর্ট রোড়ে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত জসিম উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়াস্থ ডেইল পাড়া গ্রামের আহমদ হোসনের পুত্র এবং জালিয়াপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে।
গ্রামবাসীরা জানান, সড়ক ও সাগর পথে ইয়াবা ট্যাবলেটের চালান পাচার ও ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। গেল কয়েক বছরে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খাটলেও, জামিনে বের হয়ে আবারও পুরোদমে ব্যবসা চালিয়ে যাচ্ছে ইয়াবা জসিম। এ ব্যবসার সাথে জড়িত হয়ে রাতারাতি বড় লোকও হয় এবং কক্সবাজার শহরের পাহাড়তলীতে দ্বিতীয় স্ত্রী নিয়ে বহুতল ভবনও নির্মাণ করে সে। অবশেষে ঢাকায় ডিবি পুলিশের হাতে আটকা পড়ে এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।
জানা যায়, গ্রেপ্তারকৃত জসিম ইয়ার ব্যবসা করে দু’স্ত্রীর জন্য ২টি বহুতল ভবন নির্মানসহ গাড়ি ও বিপুল টাকার মালিক। অথচ বছর দুয়েক আগেও এলাকায় বেকার ছিল।ইয়াবা ব্যবসায়ী জসিমকে মিন্টু রোড়ে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে ইয়াবা ব্যবসায় কারা কারা জড়িত এ ধরনের অনেকের নাম ঠিকানা বলেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

শেয়ার করুন