মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

উখিয়ার রত্নাপালংয়ে চোলাই মদসহ ৩ যুবক আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ উখিয়ার রত্নাপালংয়ে পুলিশের অভিযানে চোলাই মদসহ তিন যুবককে আটক হয়েছে।

সোমবার বিকালে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং পুরাতন বাজারে এ অভিযান চালানো হয় বলে জানান ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।
আটকরা হল, রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্না গ্রামের অনাথ বড়ুয়ার ছেলে ঝিনুক বড়ুয়া (২০) ও একই গ্রামের লোকনাথ বড়ুয়ার ছেলে তাজেল বড়ুয়া (২৭)। তবে আটক অন্যজনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ি। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ভালুকিয়া পালংয়ের পুরাতন বাজারে মাদকের চালান লেনদেনের জন্য ৫/৬ জন লোক জড়ো হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, এসময় আটকদের সঙ্গে থাকা ছোট একটি বস্তা খুলে পাওয়া যায় ৫ বোতল ( ৬/৭ লিটার ) চোলাই মদ। মদের বোতলগুলো পার্শ্ববতী ঘুমধুম ইউনিয়নের চাকমাপল্লী থেকে এনে লেনদেন করা হচ্ছিল বলে আটকরা স্বীকারোক্তিতে জানিয়েছে। “
ওসি বলেন, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ি। আটকদের বিরুদ্ধে মাদক আইনে ৩ টি মামলা রয়েছে।আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান নুরুল ইসলাম।

শেয়ার করুন