২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ার মরিচ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টমটম চালক সহ আহত-৫

ahoto
কক্সবাজারের উখিয়ার মরিচ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লংকাকান্ডের ঘটনা ঘটেছে। এতে টমটম চালক সহ ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১১ টার দিকে। সথানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা গেছে, উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামের জাফর আলম সওদাগরের ছেলে ইয়াবা সম্রাট রুবেল আবছার ও মামুন খানের নেতৃত্বে একদল স্বশস্ত্র সন্ত্রাসীরা শনিবার সাড়ে ১১ টার দিকে মরিচ্যাবাজার ষ্টেশনে অর্তকিত হামলা চালিয়ে টমটম চালক মোঃ সোহেল সহ ৫ জন আহত হয়। গুরুতর আহত সোহেলকে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার খবর পেয়ে উখিয়া থানার সেকেন্ড অফিসার গোবিন্দ দাশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপ-পরিদর্শক গোবিন্দ দাশ বলেন, এখনো পর্যন্ত কোন পক্ষেই অভিযোগ দেয়নি। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।