
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বাগঘোনা নামক এলাকায় ককসবাজার র্যাব ৭ এর অভিযানে ২টি বালি ভর্তি ডাম্পার ও ২টি ড্রেজার মেশিন জব্দ করেছে। গতকাল রবিার বিকাল ৫টায় এ অভিযান চালানো হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, থাইনখালী বিট কর্মকর্তা আবদুল মন্নান, মুছারখোলা বিট কর্মকর্তা মাসুম সরকার, ইউপি সদস্য জয়নাল আবেদীনও নুরুল হক উপস্থিত ছিলেন।







