মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন আ’লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোশারফ সিকদারের কৃতজ্ঞতা

শেয়ার করুন

 


সংবাদ বিজ্ঞপ্তি :

দলীয় নেতাকর্মীদের মন জয় করে তাদের ভালবাসা এবং অনুপ্রেরণায় যুবলীগ নেতা থেকে আওয়ামী লীগের নেতার খাতায় নাম লিখালেন উদীয়মান তরুণ রাজনীতিবীদ মোশারফ হোসেন সিকদার। তৃণমূলের সাধারণ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো উখিয়ার জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন ইনানীর ঐতিহ্যবাহী সিকদার পরিবারের এই সন্তান। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন নিবেদিত কর্মী হিসেবে মূল দলের গুরুত্বপূর্ণ এই পদে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। এতে মহান রাব্বুল আলামীনের প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মোশারফ সিকদার।
প্রসঙ্গত: মঙ্গলবার (২৪ মে) উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি আবু তাহের মেম্বার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উদয়মান তরুণ রাজনৈতিক মোশারফ সিকদার। এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম প্রধান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ বাঙালি, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদাসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন