মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভা

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে এক মানবপাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনারপাড়া বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি শহিদুল¬াহ কায়সার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান। বক্তব্য রাখেন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি শফিউল আলম বাবুল, মাষ্টার মোক্তার আহমদ, আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ, মোঃ মুছা। অনুষ্ঠান পরিচালনা করেন জালিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ। এসময় বক্তারা বলেন মানবপাচার প্রতিরোধ করতে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান। আগামী রোববারের মধ্যে উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের সমস্ত মানবপাচারকারী তালিকা প্রকাশ করার ঘোষণা দেন। মানবপাচার প্রতিরোধ করতে গ্রামে গ্রামে রাত জেগে পাহারা দেওয়ার অনুরোধ জানান।

শেয়ার করুন