মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

উখিয়ার জসীম দশ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় আটক

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ ১৮ আগস্ট রবিবার দুপুর একটার সময় দশ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন(৩৬) নামের একজনকে আটক করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাকে আটক করেছে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বন্দর সূত্রে জানা যায়, জসিম উদ্দিন বিমান বন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে দেহ তল্লাশি করে তার কোমরে বিশেষ কায়দায় বানানো মোটা বেল্ট থেকে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

আটক যাত্রী নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৪ যোগে কক্সবাজার থেকে দুপুর পৌনে একটার সময় ঢাকায় পৌঁছায়। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গৌজ ঘোনা গ্রামের নুর আহমদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ‘জসিম উদ্দিনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন