২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

উখিয়ার খরস্রোতা রেজুখাল এখন খেলার মাঠ

UKHIYA PIC 09.03.2015(1).psd
নব্যতা সংকটে উখিয়ার খরস্রোতা রেজুখাল এখন মরাখালে পরিণত হয়েছে। নদীর বুকে চলছে শিশুদের খেলাধুলা। এভাবে ৭/৮টি খাল পানি শূণ্যতা হয়ে মরভূমিতে পরিণত হওয়ায় সেচ সংকটে পড়েছে বোরো চাষীরা। অথচ বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে বাধাপ্রাপ্ত হওয়ায় গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়ে দূর্ভোগ পোহাতে হয় খালের দু’পারে বসবাসরত অসংখ্য পরিবারকে। গ্রামবাসীর দাবী খাল জবর দখল করে স্থাপনা নিমার্ণ ও নির্বিচারে বালি উত্তোলনের ফলে নব্যতা হারিয়ে খালের এ অবস্থার সৃষ্টি হয়েছে।
রুমখাঁ মনির মার্কেট গ্রামে বসবাসরত শামশুল আলম (৫৫), সালামত উল্লাহ (৫২)সহ একাধিক প্রবীণ ব্যক্তি রেজুখালের বর্ণনা দিতে গিয়ে বলেন, এক সময় এখালের জোয়ার ভাঁটার পানিতে খালের দু’পারে শত শত একর জমিতে ৩ ফসলী চাষাবাদ হয়েছে। জোয়ারের পানি ব্যবহার করে গৃহিনীরা পরিবারের যাবতীয় চাহিদা পূরণ করেছে। অথচ খরস্রোতা এখাল এখন মরাখালে পরিণত হয়েছে। শিশুরা খালের বুকে খেলা করে আনন্দ বিনোদন করছে। গ্রামবাসীর অভিযোগ স্থানীয় প্রভাবশালী চক্র খাল দখল করে স্থাপনা নিমার্ণসহ নির্বিচারে বালি উত্তোলন করার ফলে এ খালটি সংকুচিত হয়ে পড়েছে। যে কারণে বর্ষাকালে জলমগ্ন হয়ে বন্যার প্রভাব পড়ে দূর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীকে। তারা আরো জানান ইতিমধ্যে খালের ভাঙ্গনে প্রায় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
২০১৩ সালে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের আওতায় প্রায় ৫ কোটি টাকা ব্যয় বরাদ্ধে রেজুখালের ভাঙ্গন প্রতিরোধে আরসিসি ব্লক স্থাপন করা হলেও বর্ষায় পানি নিষ্কাশনে বাধাপ্রাপ্ত হয়ে অধিকাংশ ব্লক পানির ঢলের সাথে অদৃশ্য হয়ে গেছে। রেজুখাল ছাড়াও থাইংখালী খাল, হিজলিয়া খাল, দোছরী খাল, পালংখালী খাল, মরিচ্যা খাল, থিমছিড় খাল ও গয়ালমারা খাল সহ ৭/৮টি খাল এখন পানি শূণ্য হয়ে ধু ধু মরুভূমিতে পরিণত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শংকর কুমার মজুমদার জানান, নব্যতা হারানোর ফলে খরস্রোতা এ খালগুলো এখন জনগণের কোন উপকারে আসছে। উপরোন্তু বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে বিস্তুৃর্ণ এলাকা জলাবদ্ধতা হয়ে পড়ার আশংকা রয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরে বাংলাদেশ কৃষি কপোর্রেশনের আওতায় বালুখালী, গয়ালমারা ও মনখালীতে ২ কি.মি. করে খাল খনন করা হলেও তা জনগণের কোন উপকারে আসেনি বলে স্থানীয়দের অভিযোগ। বিএডিসির প্রকৌশলী আবুল কাসেম জানান, বরাদ্ধ না থাকার কারণে খাল খনন কার্যক্রম লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বিদ্যমান এখালগুলোকে বাঁচিয়ে রাখা না হলে খাদ্য উৎপাদন সহ শাক-সবজ্বি চাষাবাদ ও উন্নয়ন কাজে মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এব্যাপারে জানতে চাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস জানান, খাল দখল ও অবৈধ বালি উত্তোলনের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।