মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে ডাক্তারের ভুলে পা হারাচ্ছেন রোহিঙ্গা যুবক

শেয়ার করুন

Ukhiya Pic-16-03-15
শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত চিকিৎসার সুযোগ সুবিধা না থাকা, কর্তব্যরত ডাক্তারদের অবহেলা, ভুল চিকিৎসাসহ নানা অনিয়ম-দুর্নীতির কারণে শরণার্থী শিবিরের এমএসএফ, এসিএফ, আইওএম এর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ভেঙ্গে পড়েছে। একের পর এক ভুল চিকিৎসার কারণে অসংখ্য রোহিঙ্গা নারী-শিশু প্রাণ হারিয়েছে বলেও অভিযোগ উঠেছে এসব হাসপাতাল সংশি¬ষ্টদের বিরুদ্ধে। এমএসএফ হাসপাতালের ডাক্তারদের অবহেলায় রোহিঙ্গা শিবিরের নতুন টালের বি-১ ব¬কের মোঃ হোসেনর ছেলে আলী জুহারের একটি বাম পা হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘ ৩/৪ মাস ধরে আলী জুহার (২২) এর বাম পায়ের হাটুর উপরে ফোড়ার মত পচন ধরে। এ অবস্থায় তাকে প্রথমে এমএসএফ হাসপাতালের ডাক্তার মোঃ ফারুকের নিকট নিয়ে যাওয়া হলে কোন সেবা না দিয়েই তাড়িয়ে দেয়। ডাক্তারদের অবহেলা ও ভুল চিকিৎসায় আলী জুহারের মত আরো অসংখ্য বিভিন্ন রোগীদের জীবন সংকটের মুখে পড়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় রোহিঙ্গা যুবক আলী জুহার কোন উপায়ান্তর না দেখে ইন্টারন্যাশনাল অর্গানেজেশন ফর মাইগ্রেশন নামের একটি এনজিওতে কর্মরত ডাক্তার শামীমূল হকের নিকট পুনরায় চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়। তিনি গতকালই তাকে ১ সপ্তাহ ওষুধ পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এতে সে আরো শংকিত হয়ে পড়ে। কারণ যে কোন মুহুর্তে তার বাম পা টি কেটে ফেলা হতে পারে।
স্থানীয় সাধারণ রোহিঙ্গাদের অভিযোগ, কুতুপালং শরণার্থী শিবিরে কর্মরত এনজিওদের হাসপাতাল গুলোতে অসুস্থ রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না। যদিও কর্মরত এসব ডাক্তারদের উচ্চ বেতনের চাকুরী সহ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে আসলেও বঞ্চিত হচ্ছে হাজার হাজার রোহিঙ্গা অসুস্থ রোগীরা। নতুন টালের ক্যাম্প সেক্রেটারী মাষ্টার রাকিবুল¬াহ বলেন, ডাক্তারদের উদাসিনতার কারণে আলী জুহারের একটি পা হারিয়ে যেতে বসেছে। তার বাম পায়ে পচন ধরে তা ধীরে ধীরে পুরো শরীরিরে আক্রান্ত করতে পারে। তিনি সংশি¬ষ্ট ডাক্তার ও এনজিও কর্তৃপক্ষকে অসুস্থ রোহিঙ্গা রোগীদের ব্যাপারে আরো বেশী আন্তরিক ও যতœবান হওয়ার দাবী জানান।
এ প্রসঙ্গে রোহিঙ্গা শিবিরের ইনচার্জ এসএম সরওয়ার আলমের নিকট জানতে চাইলে বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে তা খতিয়ে দেখার পর সংশি¬ষ্ট এনজিও ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

শেয়ার করুন