১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আইওএমের পরিচালিত উইমেন্স গার্লস শ্যাপ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।

৬ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০ টায় উখিয়া ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এফডিএমএন ক্যাম্প-১১ এবং ক্যাম্প-১৮ এলাকা পরিদর্শন করেন।

প্রতিনিদি দলের সদস্যরা হল, ঢাকা অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিসেস সুসান রাইল, বাংলাদেশ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের প্রথম সচিব মি. নিক ম্যাকলিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের উপদেষ্টা তৃতীয় সচিব মা. হামাহ হোসেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সিনিয়র হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম ম্যানেজার মিসেস বোনশ্রী সরকার, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম অফিসার মি. হাসিন সাদাব ভূঁইয়া।

উখিয়া ৮ এপিবিএন ময়নারঘোনা ১২ ক্যাম্পের উপপরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান বলেন, সকালে কক্সবাজারের উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ক্যাম্প:-১২ এর জি/২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর এর পরিচালিত যৌথ নিবন্ধন সাইটে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।রোহিঙ্গাদের ডাটাবেজ রেজিস্ট্রার সেন্টার পরিদর্শন করেন। মায়ানমার থেকে আগত নতুন রোহিঙ্গাদের ডাটা রেজিষ্ট্রেশন কার্যক্রম প্রক্রিয়া পরিদর্শন করেন।

এদিকে, দুপুরে প্রতিনিধিদলটি ক্যাম্প ১৮ ই ব্লকে আইওএমের পরিচালিত উইমেন্স গার্লস শ্যাপ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন। ম্যাপ-স্কেচ এর মাধ্যমে পূর্বে মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসরত এরিয়া এবং বর্তমানে উক্ত ক্যাম্পের এরিয়া সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

তিনি বলেন, পরবর্তীতে ২ টা ৫০ মিনিটের সময় ৫ সদস্যের প্রতিনিধি দলটি উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।