মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

উখিয়া ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল সন্ত্রাসী হামলায় আহত

শেয়ার করুন

বার্তা পরিবেশক: উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার শাকিল (২৪) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে।

উখিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল ৫ ঘটিকার সময় পালংখালি ইউনিয়নের পূর্ব ফারিরবিলের আবুল কাশেমের দোকানের সামনে জনৈক ব্যাক্তির জানাযার নামাজ পড়ে দাড়ানোর সময়
স্হানীয় আনোয়ার হোসেনের পুত্র সুলতানের আহমেদ এর নেতৃত্বে ২০/২৫ জন বিভিন্ন মামলার পলাতক আসামীর নেতৃত্বে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাকিলের উপর সশস্ত্র হামলা চালায়।

হামলায় শাহরিয়ার শাকিলকে বুকে, চোখে চুরিঘাত করে মোবাইল মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত শাকিল কে স্হানীয়রা উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করলে তার শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে দেন।

আহত শাকিলকে বাঁচাতে তার মামাতো ভাই জূহুর আলম এগিয়ে গেলে স্হানীয় লুৎফর রহমান প্রকাশ লুতুইয়া ডাকাত জূহুর আলমকেও চুরিঘাত করে।

এদিকে গুরুতর আহত শাকিলকে উখিয়া হাসপাতালে দেখতে দ্রুত ছুটে যান উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা মকবুল হোসেন মিথুন।

এ ব্যাপারে উখিয়া থানায় আহত শাকিলের বড় ভাই আবছার কামাল বাদী হয়ে
সুলতান আহমেদকে প্রধান আসামী ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনার তদন্ত চলতেছে এবং মামলা এন্ট্রি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন