২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত


বিশেষ প্রতিবেদক:

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ বিকাল ২ ঘটিকার সময় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানার সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মাহমুদের পরিচালনায় অনুষ্টিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। অনুষ্টানে বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছালেহ আহমেদ ফারুক,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তেজয় মোহন নাথ।

আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোহাম্মদ জাহের উদ্দিন,মোস্তাক আহমদ, এ এইচ জুনায়েদ, মোহাম্মদ শাহ জাহান, নিউটন চৌধুরী, মাহামুদুল করিম তারেক,জাহেদ সিকদার,আবদুর রহিম,এবাদুল্লাহ আসিফ,ছৈয়দ হোসেন,মোহাম্মদ ইমরান।প্রধান সহকারী নুরুল আবছার,ড্রাইভার সাইফুল ইসলাম প্রমুখ।
বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার তার দুই বছর কর্মকালীন সময়ের অফিস ও মাঠ পর্যায়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন।

কৃষি কর্মকর্তা তার দায়িত্ব কালীন সময়ে সহায়াতার জন্য উখিয়া উপজেলার সমস্ত জনপ্রতিনিধি,গনমাধ্যমকর্মী,কৃষক-কৃষানীদের প্রতি কৃতজ্ঞতা জানান। উলেখ্য যে, বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে বদলী হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।