মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

উখিয়ার হলদিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বক্তাতলী মুরগী চুরির ঘটনার অজুহাতে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী সাজু আক্তার(২২) কে খুন করে স্বামী আবুল কাছিম (৩৫)। সে হলদিয়া পালং ৩ নং ওয়ার্ডের বক্তাতলী এলাকার মৃত ফরিদ আলমেরর ছেলে।

নিহত সাজু আকতারের কিশোরী মেয়ে জোসনা আক্তার( ১০) জানায়, বাবা লাঠি নিয়ে মারতে থাকলে মা নিজেকে রক্ষার জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পেছন থেকে লোহার রডের আঘাতে অজ্ঞান হয়ে যায়। দ্রুত উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষানা করেন। সুত্রে জানায়,স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় এবং মুরগী চুরির ঘটনার জের ধরে খুন করে নিজের স্ত্রী সাজু’ কে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।

উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিয়ষটি তদন্ত করে দুষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন