মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই মাঝি কে কুপিয়ে হত্যা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের দুইজন মাঝি ( কমিউনিটি নেতা)কে কুপিয়ে হত্যা করছে রোহিঙ্গা দুর্বৃত্তরা। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৩ নম্বর ক্যাম্পে ১৮ ব্লকে এ এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন,হেড মাঝি মো: আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুস। দুজনই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আলী।
উখিয়া ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ জানান, শনিবার রাত ৮টার দিকে বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ ব্লকে ১৫/২০ জনের একদল দুষ্কৃতকারী পার্শ্ববর্তী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুসের উপর হামলা চালায়। এসময় মাঝিরা স্বেচ্ছাসেবকদের সাথে ক্যাম্পের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেছিল।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের দুজনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত হেড মাঝি আনোয়ারকে চিকিৎসাধীন ছিল অনেক সময়। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার ও মারা যান বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান।
রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, আলোচিত নবী হোসেন গ্রুপের জবুর নেতৃত্বাধীন লোকজনই রোহিঙ্গার দুই নেতাকে হত্যা করেছে।

এএসপি ফারুক জানান ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, নিহত দুই রোহিঙ্গা মাঝির মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের জন্য।

শেয়ার করুন