মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

উখিয়ার বহুল অালোচিত গাড়ি পুড়ানো মামলায় চেয়ারম্যান গফুর উদ্দিন সহ ১৫ জন বেকসুর খালাস

শেয়ার করুন


উখিয়ার বহুল অালোচিত গাড়ি পুড়ানো মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন সহ ১৫ জন অাসামী। গত ২৯ ডিসেম্বর কক্সবাজার অামলী অাদালত এর বিচারক, সুশান্ত প্রষাদ চাকমার অাদালতে বাদী ও তদন্তকারী কর্মকর্তা সহ মোট ৯ জন স্বাক্ষ গ্রহণ শেষে উক্ত মামলার রায় প্রদান করেন। এই মামলায় উখিয়ার পালংখালী ইউনিয়নের ২ বারের নিবার্চীত চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, ৪নং ওয়ার্ড়ের মেম্বার জয়নাল অাবেদীন, ৩নং ওয়ার্ড়ের সাবেক মেম্বার  মুফিদুল অালম সহ মোট ১৫ জন অাসামীকে বেকসুর খালাস দেয় বিজ্ঞ অাদালত। গত ২০১৪ সালের ৫ জানুয়ারী নিবার্চনে উখিয়া টেকনাফ সংসদ সদস্য অালহাজ্ব অাব্দুর রহমান বদি’র নিবার্চনী প্রচারনার গাড়ি সিএনজি ও মাইক সহ ভাঙ্গচুর করেছিল দুর্বৃত্ততরা। তাদের দেওয়া অাগুনে সিএনজি মাইক পুড়ানো দায়ে ঐ বছর ১৮ ডিসেম্বর ১৩ইং জি অার ২৮৮/১৩ মামলা হয়। যাতে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এম গফুর উদ্দিন চৌধুরীসহ মোট ১৫ জন অাসামী ছিল।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সন্তুষ প্রকাশ করে বলেন, সকল স্বাক্ষীগণ সত্য স্বাক্ষী দেওয়াতেই, অাদালত থেকে নিয়্যায় বিচার পেয়েছেন বলে দাবী করেন তিনি।
এব্যাপারে বাদী পক্ষের অাইন জীবি এ পি পি, এড়. সুরনজিত এর মোবাইল ফোনে মামলা প্রমান করিতে ব্যর্থতার কারন জানতে চাইলে তিনি বলেন, কোন স্বাক্ষী ঘটনার সত্যতা স্বীকার করে নাই বিধায় মামলা থেকে অাসামীগণ বেকসুর খালাস পেয়েছেন

শেয়ার করুন