১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উখিয়ার দু’শিক্ষককে ১৫ হাজার জরিমানা :অনাদায়ে দেড় মাস জেল

জরিমানাউখিয়ায় জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্রছাত্রীদের নকল সরবরাহের দায়ে কেন্দ্রে কর্তব্যরত শিক্ষক মৌলভী রফিক উদ্দিনকে ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক মাসের জেল ও রুমখাঁ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মাজেদকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেলের শাস্তি প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বৃহস্পতিবার শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের উপর পরীক্ষা চলাকালীন সময়ে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্তকিত ভাবে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে তিনি পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এদিকে রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিতব্য জেডিসি পরীক্ষায় কতিপয় শিক্ষক ছাত্রছাত্রীদের নকল সরবরাহ সহ সরাসরি প্রশ্নোত্তর বলে দিচ্ছে বলে অভিযোগ করে নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, মাদ্রাসার কম্পিউটার শিক্ষক তার পছন্দের ছাত্রছাত্রীদের নকল সরবরাহসহ তার নির্ধারিত কক্ষের বাইরেও বিভিন্ন কক্ষে অনৈতিক ভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ভাবে প্রশ্নোত্তর সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।