মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে চোরাইপথে আনার সময় ১ লাখ ইয়াবা সহ শরিফ হোসেন (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলার তুলাতুলী জলিলের গোদা এলাকায় এ অভিযান চালানো হয়। আটক শরিফ হোসেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহম্মদের ছেলে।

বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে চোরাই পথে ইয়াবা নিয়ে আসার সময় এ যুবককে আটক করা সক্ষম হয়। এব্যাপারে মামলা করে আটককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন