২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

উখিয়ায় সরিষা ও ভুট্টার মাঠ দিবস অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:

২০২৩-২৪ অর্থ বছরে বাস্তবায়িত রাজস্ব সরিষা ও ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা গ্রামে সোমবার দুপুরে স্হানীয় ইউপি সদস্য  মাহামুদুল হকের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: নিজাম উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমদ। বক্তব্য রাখেন কৃষক ছালেহ আহমদ, মোহাম্মদ কাশেম।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২৫০ জন কৃষক- কৃষাণী।

মাঠ দিবসে কৃষক ভাইয়েরা তাদের সফলতা কথা তুলে ধরেন। প্রধান অতিথি বলেন সরিষা ও ভুট্টা ফসলের নতুন প্রযুক্তি ও জাত সম্প্রসারণে আজকের আলোচনার মাধ্যমে পরবর্তী মৌসুমে মাঠে ব্যাপক ছড়িয়ে যাবে। উখিয়া উপজেলাতে সরিষা ও ভুট্টা আবাদ সম্প্রসারণে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষি অফিসার মহোদয় প্রান্তিক পর্যায়ে এসে কৃষকদের পরামর্শ দিচ্ছেন এবং নতুন প্রযুক্তি সম্প্রসারণে উখিয়া তে কাজ করে যাচ্ছেন। কৃষক- কৃষানীরা নিজেদের উৎপাদিত সরিষা আবাদ করে নিজের তেল নিজেরা খাবেন। এতে করে দেশের বৈদেশিক তেলের আমদানি কমে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।