মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

উখিয়ায় রোহিঙ্গা তরুণী ধর্ষণকারীকে পুলিশে দিল যুবলীগ নেতা গিয়াস ডন

শেয়ার করুন

হামীম ফরহাদ সায়েম; নিউজরুম এডিটর

১২ নভেম্বর দিবাগত রাতে উখিয়া উপজেলার মরিচ্যা গরু বাজারে ভূয়া হাতুড়ি ডাক্তারের কাছে এক ১০ বছরের রোহিঙ্গা শিশু ধর্ষণের স্বীকার হয়েছে। ধর্ষণকারীকে হলদিয়া পালং ইউনিয়নের যুবলীগ নেতা গিয়াস ডন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ধর্ষনকারী  আলী আকবর সম্রাট রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং তুলাতলীর স্থায়ী বাসিন্দা বলে জানা যায়। ১১ নভেম্বর রাত ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুইজন (মা-মেয়ে)  উভয়ে ধর্ষণকারী ভূয়া ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে গভীর রাত হয়েছে বলে সরলতার সুযোগ নেই ধর্ষণকারী আকবর।

গভীর রাতে ছোট্ট মেয়েটিকে জোর পূর্বক ধর্ষণ  করে আলি আকবর সম্রাট। মেয়েটির চিৎকারে মা জেগে গেলে ধর্ষনকারী আকবর পালিয়ে যায়।

পরে ভোরে মেয়েটির কান্নাকাটি করতে থাকলে বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোচর হয়। পরে স্থানীয় যুবলীগ নেতা গিয়াস ডন ধর্ষণকারী আলি আকবর সম্রাটকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এই ব্যাপারে উখিয়া থানার এসআই মনসুর আলম আসামিকে আটক করা হয়েছে বলে কক্সবাজার সময় ডটকমকে নিশ্চিত করেন।

শেয়ার করুন