মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে যুবক খুন

শেয়ার করুন

রফিক মাহমুদঃ
করোনার লকডাউনে কক্সবাজারের উখিয়া সদর মালভিটা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে উখিয়া আদালত ভবন সড়কের খালকাচা পাড়া এলাকার ফজল করিমের পুত্র রুবেল (২০) কে ছুরিকাঘাতে খুন করেছে সিকদারবিল এলাকার হাসেমের পুত্র নরুল সালাম ও তার বন্ধু আবদুল আলমের নেতৃত্বে হিমেল, লাদেন, মৃত সুরুর পুত্র মাহবু।

জানাগেছে, সম্প্রিতি ২/৩ মাস আগে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় লাদেন, হিমেল ও মাহবুব সহ একটি মাদকসেবী গ্রুপ নিহত রুবেলের উপর হামলা করে তার ব্যবহৃত মোবাইল ও মানি ব্যাগ ছিনতাই করে। পরে রুবেল বাদী হয়ে সন্ত্রাসী ও মাদক সেবক হিমেল, লাদেন সহ ৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে, মাদক সেবক নুরুল সালাম, হিমেল, লাদেন ও মাহবুব পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার উখিয়া মালভিটা এলাকায় রুবেলের কর্মস্থল দর্জির দোকানে এসে বিকাল ৪ টার সময় এলোপাতাড়ি ছুরিঘাত করে পালিয়ে যায়। ঘটনা স্থান থেকে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতাল পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে উখিয়া থানার (ইন্সপেক্টর) তদন্ত নুরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ খুনি নুরুল সালামের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

পরিবর্তীতে থানা কর্মকর্তা নুরুল ইসলাম জানায়, আমরা আসামী নুরুল সালামের বাড়িতে অভিযান পরিচালনা করেছি, বাড়ির সবাই পলাতক। কাউকে গ্রেপ্তার করতে পারিনি । আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে। দ্রততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন।

শেয়ার করুন