৯ এপ্রিল, ২০২৬ | ২৬ চৈত্র, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ

উখিয়ায় পাহাড় চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় পাহাড়ের মাটি চাপা পড়ে মো. আলম নামের এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবারে (২ ফেব্রুয়ারি) বিকালে পাহাড় ধ্বসে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।
গত বৃহস্পতিবার বিকেল ৫ টায় পশ্চিম মরিচ্যা ঢালারমুখ নামক স্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরো একজন আহত হয়েছে।
স্থানীয়দের তথ্য মতে, দীর্ঘদিন ধরে বনবিভাগসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে স্থানীয় খুইল্লা মিয়ার ছেলে মো. দেলোয়ার বিশাল পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল। প্রতিদিনের মতো পাহাড় কর্তনকালে শুক্রবারে বিকালে পাহাড় ধ্বসে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।
এ বিষয়ে ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. আবদুর রশীদ বলেন, “বন বিভাগের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেলোয়ার নামের এক ব্যক্তি শ্রমিক হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করছিল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।