৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

উখিয়ায় নির্মাণ শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

বার্তা পরিবেশকঃ উখিয়া উপজেলা রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ জয়নাল আবদীন ছাতা প্রতিক নিয়ে ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ২৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইউসুফ আনারস প্রতীক নিয়ে ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিল আহমদ পেয়েছেন ২৫৮ ভোট।   নির্বাচন কমিশনার ও উপজেলার সমবায় কর্মকর্তা কবির আহমদ নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে সহ-সভাপতি পদে খেজুর গাছ প্রতীক নিয়ে বেলাল আহমদ নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোট ২৭৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াসউদ্দিন পেয়েছেন ২৫৮। অর্থ সম্পাদক পদে মোঃ আব্দুল করিম বাই সাইকেল প্রতীক নিয়ে ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবের আহমদের প্রাপ্ত ভোট হচ্ছে ৩১৮।এদিকে সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একটা না ভোট গ্রহণ চলে। নির্বাচন পরিচালনা কমিটি সদস্য জাফর আলম জানান ১০৫৭ ভোটের মধ্যে ৭৪১ জন ভোটার তাদের ভোটাধিকার  প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মী নির্বাচন পর্যবেক্ষণ করেন। অপরদিকে নবনির্বাচিত বিজয়ী সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আনন্দ মিছিল শেষে এক পথসভায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় সহ সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সভাপতি তার বক্তব্যে সমিতির উন্নয়নের স্বার্থে ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।