মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

উখিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় এপিবিএন সদস্য কারাগারে

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় প্রেমিকার দায়ের করা ধর্ষনের চেষ্টার মামলায় মো.ফারহাদ নামে এক এপিবিএন কনস্টেবলকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।

শনিবার রাত ৮ টায় তাকে কক্সবাজার তাকে কারাগারে পাঠানো হয়। মো:ফরহাদ উখিয়ায় কর্মরত ১৪ এপিবিএন কনস্টেবল। শনিবার দুপুরে তাঁর বিরুদ্ধে তার কর্মরত উখিয়া থানাতেই মামলাটি লিপিবদ্ধ হয়।

সূত্র জানায়, মো.ফরহাদের সাথে ফেসবুকে উখিয়ার এক নারীর পরিচয় হয়। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই নারীই কনস্টেবল ফরহাদের বিরুদ্ধে উখিয়া থানায় ধর্ষন চেষ্টা মামলা করেছেন। মামলাটি আমলে নিয়েই ফরহাদকে গ্রেফতার করে আদালতে পাঠায় উখিয়া থানা পুলিশ।

এরপর করোনাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার আদালতের ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এই বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ধর্ষণের চেষ্টা মামলায় ১৪ এপিবিএন এর এক সদস্যকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
#

শেয়ার করুন