মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

উখিয়ায় তরুণী হত্যা চেষ্টা ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল

শেয়ার করুন

উখিয়ার উপকূলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ের ইমামের ডেইল এলাকার এক অসহায় যুবতীকে বিষপানে হত্যা চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী মহল।
জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে গত ২৫ ডিমেম্বর রবিবার বিকালে মোঃ শফির বিল এলাকার মোঃ আলমের পুত্র নুরুল আমিন (২২) একই ইউনিয়নের ইমামের ডেইল এলাকার শামশুল আলমের যুবতী কন্যা ইয়াছমিন আক্তার (১৮) কে বিয়ে করার উদ্দেশ্য নিজ বাড়িতে নিয়ে যায়। নুরুল আমিনের পিতা-মাতা উক্ত সম্পর্কে কোন প্রকার মেনে নিতে রাজী না হয়ে বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ইয়াছমিন আক্তার উপর চালানো হয় বর্বরোচিত মারধর ও পাশবিক নির্যাতন চালায়। ইয়াছমিন অমানবিক নির্যাতনে জ্ঞান হারালে এক পর্যায়ে নুরুল আমিনের পিতা-মাতা ও স্বজনেরা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ইয়াছমিনের মুখে বিষ ডেলে দিয়ে হত্যার করার চেষ্টা চালায়।
ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করতে স্থানীয় এক আওয়ামীলীগ এবং কথিত সাংবাদিক মিলে অপপ্রচার চালিয়ে ঘটনা ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্ঠা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ইয়াছমিনের পিতা শামশুল আলম। তিনি আরো জানান, অসহায় দরিদ্র পরিবার হওয়ায় আসামীরা নানানভাবে ভয় ভীতি প্রদর্শন করছেন।
ভয়ভীতি প্রদর্শন এবং ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্ঠায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ঘটনার স্বীকির ইয়াছমিনের পিতা শামশুল আলম।

শেয়ার করুন