২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩ | ৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

উখিয়ায় টমটম মালিক সমিতির নতুন কমিটি: সভাপতি আনোয়ার সিকদার, সাধারণ সম্পাদক টিপু

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন আনোয়ার সিকদার ও সাধারণ সম্পাদক করা হয়েছে জিয়াউল হাসান টিপুকে।

কক্সবাজার জেলা ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) মালিক সমিতির (রেজি. নং চট্ট-২৫৪৫) অধীনে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

উখিয়া উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সড়ক ও উপ-সড়কে ব্যাটারি চালিত ই-বাইক (টমটম) গাড়িগুলো পরিচালনা করার জন্য গত ১৭ সেপ্টেম্বর করা আবেদনের প্রেক্ষিতে রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আরও যারা রয়েছেন : সহ-সভাপতি রবিউল বশর ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আইমন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক কামরুল হোসেন রুবেল, দপ্তর ও প্রচার সম্পাদক এ.কে.এম. ইসমাইল হাবিব, লাইন সম্পাদক মুর্শেদ আলম ফারুক; নির্বাহী সদস্য মো. রুবেল, জাহেদ আলম, সাইফুল চৌধুরী।

উক্ত কমিটিতে উপদেষ্টা আব্দুল মানেক মানিক, রিদুয়ানুর রহমান বাপ্পি, শাহজাহান মনোনীত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।