মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

উখিয়ায় এসএসসি ১৯ব্যাচের পূর্ণমিলনী: চলছে রেজিষ্ট্রেশন

শেয়ার করুন

‘বন্ধুত্বের বন্ধন, অটুট থাকবে আজীবন’ -এ স্লোগানকে সামনে রেখে আগামী ১৭ জানুয়ারী এসএসসি ব্যাচ-১৯ এর উদ্যোগে উখিয়ার ইনানী অর্কিড ব্লু’তে একটি পূর্ণমিলনীর আয়োজন করা হয়েছে।

উক্ত মিলনমেলায় দিনব্যাপী থাকবে আলোচনা সভা, স্মৃতিচারণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তাই এই পূর্ণমিলনীতে আগ্রহীদের উপস্থিতি নিশ্চিত করতে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। এসএসসি-১৯ ব্যাচের ফাহিম আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা ২০১৯ সালের এসএসসি ব্যাচের সকল বন্ধুদের নিয়ে একটি পূর্ণমিলনীর আয়োজন করতে যাচ্ছি। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন থেকে শুরু হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র উখিয়া উপজেলার আওতাধীন যেকোনো স্কুলের ছাত্র ২০১৯ ব্যাচের হওয়া আবশ্যক।

উক্ত পূর্ণমিলনীতে এসএসসি ব্যাচ-১৯ এর  যারা অংশগ্রহণ করতে চাই,তাদের আগামী ১০ই জানুয়ারীর মধ্যে নির্ধারিত ফি (১ হাজার) টাকা জমা দিয়ে কোটবাজার জমজম মার্কেটের এসএ এন্টারপ্রাইজ থেকে ফরম সংগ্রহ করে নিজের ছবি সহ ফরম পূরণ করে জমা দেওয়ার অনুরোধ রইল।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ :
01862577621
01879888684
01648624575
01835136876

শেয়ার করুন