মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

উখিয়ায় ইটভাটা থেকে শেয়ার হোল্ডারদের উচ্ছেদের পাঁয়তারা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং এলাকায়  চুক্তিতে ভাড়া নেয়া ফোরস্টার ব্রিকফিল্ড থেকে ভাড়াটে দিদার ও মোস্তাকসহ কয়েকজন শেয়ার হোল্ডারদের জোরপূর্বক  উচ্ছেদ করার অভিযোগে উঠেছে। কক্সবাজার জেলা প্রেসক্লাবে  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান ওরফে ইকরা মিজানের  বিরুদ্ধে লিখিত বক্তব্য পাঠ করে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী দিদার ও মোস্তাক।
ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে ইকরা মিজান থেকে ফোরস্টার ব্রিকফিল্ডটি ভাড়া নেন দিদার ও মোস্তাক নামের দুই ব্যক্তি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ না হতেই ব্রিকফিল্ডটি দখল করতে চেষ্টা করছে মিজান সহ তার সাঙ্গপাঙ্গরা।
ভুক্তভোগীরা আরও জানান, ব্রিকফিল্ডটি দখল করার জন্য ভাড়াটে দিদার ও মোস্তাককে ইকরা হোটেলে আটকে রাখা হয়েছিল। এসময় জোর করে কেড়ে নিয়ে চুক্তিনামাটি ছিঁড়ে ফেলেছে ইকরা মিজান।
ব্রিক ফিল্ডটি দখলে নিয়ে উচ্ছেদ করতে নানা ধরনের  হুমকি প্রদান করে যাচ্ছে। এতে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর  হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী দিদার ও মোস্তাক।

শেয়ার করুন