মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় ইউপি সদস্য মুছার রান্নাঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫

শেয়ার করুন

 ফারুক আহমদ, উখিয়াঃ করোনা ভাইরাসের কারনে লকডাউনের মাঝেও থেকে নেই ইয়াবা বানিজ্য। করোনা নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততাকে কাজে লাগাচ্ছে ইয়াবা কারবারি সিন্ডিকেট। উখিয়ার উপকুলীয় এলাকা  জালিয়াপালং ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন কমিনিউটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, স্থানীয় দুই চৌকিদার সহ ৫ জন ৯ হাজার ইয়াবা নিয়ে উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে।
থানা সুত্রে জানা গেছে,গোপন  সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  ১৬ এপ্রিল সকাল সকাল সাড়ে ১১ টার     দিকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্বার্থ  সাহার নেতৃত্বে একদল পুলিশ জালিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন কমিনিউটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মোঃ মুছার বাড়িতে অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবা উদ্ধার করে।  ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিদ্ধার্থ সাহা অভিযানের সত্যতা স্বীকার করে বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে ছেপট খালী গ্রামে মেম্বার মূছার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
অভিযোগে প্রকাশ,  আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মেম্বার মূছাকে ছাড়িয়ে নিতে দেন দরবার ও দৌড় ঝাপ শুরু হলে পুলিশের অনড় ভূমিকার কারণে তা ব্যর্থ হয়। এরই মধ্য   খবর পেয়ে দ্রুত ঘটনা স্হলে যান উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জু।  এ সময় উপস্থিত হন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।  সকলের সামনে উদ্ধারকৃত ইয়াবা গনণা করা হয়।
 এদিকে থানা সূত্রে জানা গেছে,  পুলিশ ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে মেম্বার মুছা (৪০),৯ নং ওয়ার্ডের চৌকিদার মঞ্জুর আলম (২৫),৮ নং ওয়ার্ডের চৌকিদার আবুল বশর,   সুমন চাকমা (২৪) ও তার মা মছু চাকমাকে আটক করে থানায় নিয়ে আসেন।
উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু জানান,আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন