মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ঈদে সারাদিনই বৃষ্টি

শেয়ার করুন

খুশির ঈদে বাগড়া হয়ে এসেছে বৃষ্টি। বুধবার ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ সারাদেশে হচ্ছে বৃষ্টি। চলবে আগামী চব্বিশ ঘণ্টা। এমনটাই জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে।

বৃষ্টির মধ্য দিয়েই সকাল ৭টায় রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় ঈদের প্রথম জামাত। বৃষ্টি-বাতাসের মধ্যে চরম দুর্ভোগে পড়েন মুসল্লিরা।
আবহাওয়ার অফিস বলছে, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় সকাল থেকে বৃষ্টি হতে পারে। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও হালকা এমনকি কোথাও ভারী। দুপুরে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও সন্ধ্যায় আবার বৃষ্টি নামতে পারে। পশ্চিমা বায়ুর চাপ থাকায় এ বৃষ্টি আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বজ্রপাতও হতে পারে। বর্তমান তাপমাত্রাই বিরাজ করবে।

শেয়ার করুন