মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাতে যে দোয়া পড়বেন

শেয়ার করুন

ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর সর্বোচ্চ ও বৃহত্তম ধর্মীয় উৎসব। এ দিনের সবচেয়ে বড় পালনীয় ইসলামি রীতি হলো দেখা-সাক্ষাতে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করা। পরস্পরের দেখা-সাক্ষাতের একে অপরের জন্য দোয়া করবে এমনটিই শিখিয়েছেন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দোয়াটি তুলে ধরা হলো-

>> রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবাগণ ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন-
উচ্চারণ : ‘তাক্বাব্বাল্লাহু মিন্না ওয়ামিনকা সালিহাল আ’মাল।’
অর্থ : ‘আল্লাহ তায়ালা আমাদের ও আপনার ভাল কাজগুলো কবূল করুন।’ (ফতহুল বারী)

>> ন্যূনতম ‘ঈদ মুবারক’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।

তবে প্রথমে উল্লেখিত বাক্য দ্বারা শুভেচ্ছা বিনিময় করা উত্তম। কারণ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম এ বাক্য ব্যবহার করতেন এবং এতে পরস্পরের জন্য কল্যাণ কামনা ও আল্লাহ তাআলার কাছে রয়েছে দোয়া।
আল্লাহ তাআলা আমাদের উত্তম কথার দ্বারা একে অপরের সঙ্গে ঈদের ভাব বিনিময় করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন