মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ঈদের দিনসহ বৃষ্টি থাকবে ৩ দিন

শেয়ার করুন

লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গপোসাগরে অবস্থান করছে। তাই মঙ্গলবার (৪ জুন) যে বৃষ্টি শুরু হয়েছে তা আরো তিনদিন থাকবে বলেছে আবহাওয়া অধিদফতর। আর তেমনটি হলে ঈদের নামাজের জামাত এবং ঈদের ঘোরাঘুরিতে বিঘ্ন ঘটতে পারে সাধারণ মানুষের।

বুধবার (৫ জুন) সূর্যদোয় হবে ভোর ৫টা ১১মিনিটে। প্রাক-মৌসুমের বৃষ্টিপাত সাধারণত শেষরাত বা ভোরের দিকেই বেশি হয়ে থাকে।
এছাড়া বিকালে এবং রাতের প্রথম অংশেও এ ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। তবে সুখবর হচ্ছে- এ সময়ের বৃষ্টি একটানা নয়, থেমে থেমে হয়ে থাকে। আবহাওয়া বিভাগ (বিএমডি) এসব তথ্য জানিয়েছে।
এদিকে পশ্চিমা লঘুচাপের রেশ না কাটতেই বর্ষা মৌসুম হাজির হচ্ছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী ৮ জুনের দিকে এর প্রবেশ ঘটতে পারে টেকনাফ উপকূলে। এরপর নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা হয়ে ধীরে ধীরে সারা দেশে বিস্তৃত হবে। এরপর প্রাক-মৌসুমের মতো আর থেমে থেমে বৃষ্টি হবে না। বর্ষার বৃষ্টির চরিত্র হচ্ছে- যখন হবে একটানা। মুষলধারে। সেই হিসাবে বাড়ি যাওয়ার মতো ফিরতি পথেও সঙ্গী হতে পারে ঝড়-বাদল।
চাঁদ দেখা সাপেক্ষে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বাংলাদেশে। আজ চাঁদ না উঠলে সেক্ষেত্রে ৬ জুন ঈদুল ফিতর উদযাপন করা হবে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, ২৪ ঘণ্টায় প্রায় সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড বগুড়ায় ১৩৪ মিলিমিটার। এই সময়ে ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা ৬-৭ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

শেয়ার করুন