মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ঈদগড়ে বিষ পানে আত্মহত্যা বৃদ্ধি

শেয়ার করুন

shomoy
রামু উপজেলার ঈদগড়ে বিষ পানে আত্মহত্যা বৃদ্ধি। জানা যায়, গত ১৪ মার্চ রাত ১০টায় ঈদগড় এলাকার বাসিন্দা আবু শামার পুত্র জহির উদ্দিন (৩০) স্বামী স্ত্রীর ঝগড়ার জের ধরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। সাথে সাথে থাকে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইতিপূর্বে ঈদগড় মোহাম্মদ শরিফ পাড়া এলাকার বদরুদ্দিন (৪০) স্ত্রীর সাথে অভিমানে বিষ পান করে তার মৃত্যু হয়। হাসনাকাটা এলাকার সিরাজুল ইসলাম (১৮) ভাবীর সাথে অভিমানে বিষ পান করে তার মৃত্যু, ঈদগড় চরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলম (৫০) ছেলের সাথে অভিমানে বিষ পান করে তার মৃত্যু হয়। এছাড়া ঈদগড় রাজঘাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউছুপ পারিবারিক কলহের জের ধরে ফাঁস খেয়ে আত্মহত্যা করে। ঈদগড় ধুমছাকাটা এলাকার বাসিন্দা জন্নাতুল ফেরদৌস (১৬) প্রেম সম্পর্ক নিয়ে ফাঁস খেয়ে আত্মহত্যা করে। এছাড়া আরো কয়েকজন লোক বিষ ও ফাঁস খেয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে এলাকাবাসী আত্মহত্যার আতংকে দিন কাটাচ্ছে।

শেয়ার করুন