১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

ঈদগাহ উপজেলায় শীতার্তদের মাঝে এমপি কমলের কম্বল বিতরণ

 


নিজস্ব প্রতিবেদক, রামু

ঈদগাহ উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে ঈদগাহ পাবলিক লাইব্রেরি মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদগাহ উপজেলাবাসীর মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন এমপি কমল। শীতার্ত লোকজন কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

শীতবস্ত্র কম্বল বিতরণ কালে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, শীতার্ত অনেক মানুষ খুবই কষ্টে আছেন। তাদের কথা বিবেচনা করে ট্রাকভর্তি কম্বল ঈদগাহতে নিয়ে এসেছি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে ঈদগাহর শীতার্ত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নিজ পক্ষে ঈদগাহ উপজেলাবাসীর মানুষের মাঝে সালাম পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।

ঈদগাহ পাবলিক লাইব্রেরি মাঠে শীতবস্ত্র কম্বল বিতরণ কালে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সাথে ছিলেন, মুক্তিযোদ্ধা নূরুল আজিম, ঈদগাহ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু তালেব, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর হিমু, যুগ্ম-আহ্বায়ক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর সিদ্দিক, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোজাহের আহমেদ, সাধারণ সম্পাদক ও পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঈদগাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকু, ইসলামাবাদ যুবলীগ সভাপতি নাছির উদ্দিন জয়, সাধারণ সম্পাদক দিদারুল আলম মেম্বার, ঈদগাহ ইউনিয়ন যুবলীগ সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক রাশেদ, জালালাবাদ যুবলীগ সভাপতি তারেক হাসান, সাধারণ সম্পাদক শাহেদ, ঈদগাহ উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক বান্ডী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।