মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও নিউজের স্বীকৃতি লাভ

শেয়ার করুন

Rezaul Sir Picture
ডিজিটাল উদ্ভাবনী মেলা-১৫ এ কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করলো ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও নিউজ ডট কম কর্তৃপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটু-আই প্রকল্পের আওতায় সম্প্রতি এ মেলা  অনুষ্ঠিত হয় ঈদগাহ হাই স্কুল মাঠে। সরকারের রূপকল্প-২১ অনুযায়ী মধ্যম আয়ের দেশ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ২য় বারের মতো দিন ব্যাপী এ মেলার আয়োজন করে। প্রশাসনের আহবানে সাড়া দিয়ে এবারো যৌথ ভাবে উক্ত মেলায় স্টল স্থাপন করে মো. রেজাউল করিম ও এইচ.এন আলমের নেতৃত্বাধীন ঈদগাঁও প্রেস ক্লাব এবং স্থানীয় ভাবে সম্প্রচারিত ও একমাত্র অন-লাইন দৈনিক পত্রিকা ‘ঈদগাঁও নিউজ ডট কম’। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক খবরা-খবর, সরকারী-বেসরকারী জনগুরুত্বপূর্ণ সংবাদসহ, তথ্য ও বিনোদন দ্রুত বিশ্বব্যাপী পাঠকদের কাছে নিয়মিত সম্প্রচারের মাধ্যমে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করছে এ পত্রিকাটি। যার কারণে প্রশাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সনদপত্র অর্জন করলো সর্বপ্রথম চালু হওয়া এ অন-লাইনটি। মেলার দিন উক্ত স্টলে দিন ব্যাপী প্রদর্শিত হয় নানা কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন। যা আগত দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। মেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ প্রতিষ্ঠান দু’টির কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিক ভাবে সনদপত্র তুলে দেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত, শিক্ষক নুরুল ইসলাম তথ্য সেবা উদ্যোক্তা আবুল মনছুর, নুরুল আমিন, সালাহ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় মহিলা সংস্থার সেলাই প্রশিক্ষক রফিকা জালালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উক্ত স্টল পরিদর্শনে আসেন।

শেয়ার করুন