মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ঈদগাঁও -ঈদগড় সড়কের সংগঠিত খুনের ঘটনায় মামলা দায়ের

শেয়ার করুন

শাহিদ মোস্তফা শাহিদ:

কক্সবাজারে ঈদগাঁও -ঈদগড় সড়কে ডাকাতের হাতে নৃশংস ভাবে খুন হওয়ার জনপ্রিয় আঞ্চলিক গানের তরুণ সম্ভাবনাময়ী শিল্পী জনি দে রাজ হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ১০ অক্টোবর দুপুরে নিহতের বাবা তপন দে বাদী হয়ে ৪/৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি দায়ের করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি জানান, ঈদগাঁও ঈদগড় সড়কে সংঘটিত খুনের ঘটনায় নির্মম ভাবে খুন হওয়া জনি দে রাজ খুনের ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার নং ২১–১০/১০/২০ জিআর ৭৫৫/২০,ধারা ৩০২/৩৪ দঃবিঃ৷ মামলাটি তদন্তের জন্য ঈদগাঁও তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর শামীম আল মামুনকে দায়িত্ব দিয়েছে বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু।উল্লেখ্য, গত ৮ অক্টোবর ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে গানের অনুষ্ঠান শেষ করে ভোর ৪ টায় শ্যামলী পরিবহনে বাস করে ঈদগাঁও বাসস্টেশনে নামে৷ পরে নিহত কন্ঠ শিল্পী জনি দে রাজ সিএনজি যোগে ঈদগড় ফেরার পথে হিমছড়ি ঢালা নামক স্থানে পৌছলে ডাকাতদল সংকেত দিয়ে থামায়। পরে জনি দে রাজসহ অন্যন্যাদের উপরও আক্রমণ করে গুরুতর আহত করে।

স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন