মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

ঈদগাঁওয়ে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি হাসপাতালে শিশুদের ভীড়

শেয়ার করুন

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু। গত ১ সপ্তাহ থেকে ঈদগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স, ঈদগাঁও মেডিকেল সেন্টার, ঈদগাঁহ জেনারেল হাসপাতাল ও সেবা হাসপাতালে অর্ধ শতাধিক শিশু ভর্তি হয়েছে। গত ক’দিনের তীব্র গরমের কারনে বৃহত্তর ঈদগাঁওয়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বেশি। এছাড়া জ্বর রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তীব্র গরমের কারনে বেশিরভাগ শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হচেছ।
ঈদগাঁর সরকারী বেসরকারী হাসপাতাল সূত্রে জানা যায়, এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত শিশু এসব হাসপাতালে ভর্তি হয়েছেন। তৎমধ্যে ডায়রিয়া আক্রান্ত শিশু রয়েছে বেশি।
সদরের ইসলামপুর পূর্ব নাপিতখালীর শাহাব উদ্দিন জানান, তার ৫ মাস বয়সি মেয়ে পুষ্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল। ভর্তির পর থেকে তাকে রাইস স্যালাইন দেয়া হয়েছে।
স্থানীয় চিকিৎসক আবু ছাদেক জানিয়েছেন প্রচন্ড গরমের কারনে ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। তিনি পানির মত পাতলা পায়খানা, ঘন ঘন বমি ও জ্বর থাকলে শিশুদের হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন