মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত

শেয়ার করুন

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অটোরিক্সা দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ১০ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ঈদগাঁও বাজার কৃষি ব্যাংক থেকে বয়স্ক ভাতা নিতে আসা বৃদ্ধ চৌফলদন্ডীর লালমিয়া (৭০) রাস্তার পাশে দাড়ালে বাজারমুখী একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরপরই ঐ বৃদ্ধটির পায়ে আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে অপরাপর বৃদ্ধরা তাকে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে বলে জানা যায়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত অটোরিক্সাটিকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন