মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঈদগাঁওতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

শেয়ার করুন

download
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ফিতা কেটে উদ্বোধন করেন- কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উল্লাহ। এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১৭টি ষ্টল অংশ নেন- যথাক্রমে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, অনলাইন দৈনিক ঈদগাঁও নিউজ ডটকম, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসা, মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইটিএস কম্পিউটার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সমাজ সেবা সংগঠন ইউনিটি, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ক্রিয়েটিভ কম্পিউটার, সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, একটি বাড়ী- একটি খামার প্রকল্প, আইসিটি ট্রেনিং সেন্টার ও গ্রামীন শক্তি সোলার প্যানেল। এসব ষ্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও মেলায় আগত সচেতন লোকজন। তবে ঈদগাঁও নিউজ ডটকম ষ্টলে বিভিন্ন শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন নিউজ ডটকম কর্তৃপক্ষ। এ সময় অনলাইন দৈনিক ঈদগাঁও নিউজ ডটকমের পক্ষে উপস্থিত ছিলেন- সম্পাদক মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার এম আবু হেনা সাগর, আরমান জাহান, শিক্ষানবিশ প্রতিনিধি মাহবুবুল আলম, অনলাইন অপারেটর এম ছরুয়ার সিফা ও উমংছিন (মং)। এ ডিজিটাল মেলায় বিভিন্ন ইউনিয়ন তথ্য সেবার পরিচালকগণ অংশ নেন। দিনব্যাপী এ ডিজিটাল মেলায় শিক্ষার্থী সহ সচেতন লোকজনের উপস্থিতি যেন চোখে পড়ার মতো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- কম্পিউটার টেকনেশিয়ান নুরুল আবছার ও উদ্যোক্তা নুরুল আমিন। উল্লেখ্য যে- এ ডিজিটাল মেলার মাধ্যমে বর্তমান সরকারে তথ্য প্রযুক্তি সেবা সহজে পাচ্ছেন এলাকার লোকজন।

শেয়ার করুন