৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

ঈদগাঁওতে তিন ব্যক্তিকে অপহরণ : মুক্তিপণ দাবী

index
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে তিন ব্যক্তিকে অপহরণ করার পর ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবী করার খবর পাওয়া গেছে। জানা যায়, ১৬ মার্চ রাত ৩টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার “খাদিক্যা” নামক এলাকায় চাষের জমিতে পানি চালানো অবস্থায় কালিরছড়া উত্তর পাড়া এলাকার গোলাম বারীর পুত্র নুরুল আবছার লেড়– (২৭), একই এলাকার ছৈয়দ আলমের পুত্র কৈয়ম উল্লাহ (১৭) ও গোলাম বারী ফকিরের পুত্র আবদুল আজিজ পুতিক্যা (৩০)কে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃত কৈয়ম উল্লাহর পিতা ছৈয়দ আলম এ প্রতিনিধিকে তার ছেলেকে অপহরণের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি তার মোবাইলে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর কথাও স্বীকার করেন। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এদিকে মানবাধিকার কমিশন ঈদগাঁও’র সভাপতি কাইয়ুম উদ্দীন চৌধুরীর মতে, দিনমজুর ৩ ব্যক্তিকে অপহরণের ঘটনায় তাদের পরিবার বর্তমানে অসহায়ত্ব বিরাজ করছে। অপহরণ চক্রের হাত থেকে বাঁচতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া এ প্রতিনিধিকে অপহরণের সত্যতা নিশ্চিত করেন এবং তাদের উদ্ধারের তৎপরতা চলছে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।