২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ১৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

ঈদগাঁওতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এমপি কমল

idghja-pic-mp-kamal
মাদকমুক্ত সমাজ গড়তে এবং দেশের অন্যতম চালিকাশক্তি ছাত্র-যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে ঈদগাঁও ডুলা ফকির রহ: ষ্টেডিয়ামে বৃহত্তর খোদাইবাড়ী ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তিনি এ কথা বলেন।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আমরা কক্সবাজার ও ঈদগাঁও’র ক্রীড়া ঐতিহ্যকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। এজন্য কক্সবাজারের ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কক্সবাজারে এ সরকারের আমলেই নির্মিত হয়েছে আর্ন্তজাতিক ক্রীকেট স্টেডিয়াম। প্রতিষ্ঠা করা হচ্ছে দেশের সর্ববৃহৎ ফুটবল স্টেডিয়াম ও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এম. নাছির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ছিদ্দিক, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আযাদ, রামু আওয়ামীলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ আব্দু শুক্কুর, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমজাদ আলী চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য আবদু শুক্কুর ও সাহাব উদ্দিন প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।