মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ঈদগাঁওতে গভীর রাত্রে গরু চুরি : সর্বত্রে চোর আতঙ্ক

শেয়ার করুন

shomoyকক্সবাজার সদরের ঈদগাঁওতে গভীর রাত্রে গরু চুরির ঘটনায় সর্বত্রে চোর আতঙ্ক বিরাজ করছে। ২৯ মার্চ রবিবার গভীর রাতে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, উক্ত এলাকার ব্যবসায়ী নুরু সওদাগরের পরিবার প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে জেগে গোয়াল ঘরের দিকে গিয়ে দেখতে পায় দরজার তালা ভাঙ্গা এবং রশি ছেড়া, গোয়ালে গরু নেই। ব্যবসায়ী নুরু সওদাগরের মতে, চুরি হওয়া ৬টি গরুর মূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে পার্শ্ববর্তী পোকখালী, ইসলামাবাদ ও জালালাবাদ থেকে একই ভাবে গাড়ীযোগে গরু চুরির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন