মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ঈদগাঁওতে অবৈধ পলিথিন জব্দ, ১ জনের ১মাস বিনাশ্রম কারাদন্ড

শেয়ার করুন

polithinকক্সবাজার সদরের ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। গতকাল ৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জেলা নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু বকরের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত এবং ১০ আনসার ব্যাটেলিয়নের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম এসময় আদালতের সঙ্গে ছিলেন। ঈদগাঁও বাজারের হাইস্কুল মাকের্টের জামান পলিথিন ও তৌহীদ পলিথিন ষ্টোর নামক দুটি পলিথিনের দোকান ও মাস্টার বখতার আহমদ মার্কেটে অবস্থিত ওই দুটি দোকানের গুদাম এবং স্থানীয় জসিম উল্লাহর ভাড়া কলোনীতে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অবৈধ ঘোষিত পলিথিন সংরক্ষন করার দায়ে তৌহীদ পলিথিন ষ্টোরের ইনছানুল করিমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালত ।

এসময় আদালত ১ টনের মত নিষিদ্ধ পলিথিন জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকার মত হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম।

তিনি আরো জানান, উল্লেখিত তৌহীদ ষ্টোরে ইতিপূর্বে আরো ২বার অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছিল আদালত। তাই এবারে জরিমানা আদায় না করে আদালত তাকে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।

শেয়ার করুন