৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

ঈদগাঁওতে অপহৃত যুবক চকরিয়া থেকে উদ্ধার আটক- ১

Copy of atok

ঈদগাঁও পুলিশ চকরিয়ায় অভিযান চালিয়ে অপহৃত যুবক মো: ইয়াছিনকে ১৮ মার্চ বুধবার বিকেলে উদ্ধার করেছে। উদ্ধারকৃত যুবক পুলিশকে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনয়নের পালাকাটা গ্রামের ছৈয়দুল হকের পুত্র মো: ইয়াছিন (১৮) গত সোমবার সন্ধ্যায় অপহরনের শিকার হয়। তাকে অপহরনকারীরা পাহাড়ী জঙ্গলে নিয়ে পিতার মোবাইলে ৩০ হাজার টাকা মুক্তি পণ দাবী করে। এদিকে এ ঘটনা ঈদগাঁও পুলিশকে লিখিতভাবে জানার পর পুলিশ উদ্ধার তৎপরতার কৌশল প্রয়োগ করে। এরই ধারাবাহিকতায় ঈদগাঁও পুলিশের আইসি মিনহাজের নের্তৃত্বে ফোর্স সহ চকরিয়া পুলিশকে নিয়ে বুধবার ১৮ মার্চ দুপুরে পৌরসভার নিউমার্কেটের আন্ডার গ্রাউন্ডে একটি কক্ষ ভেঙ্গে অপহৃতকে উদ্ধার করে। এ সময় অপহরনকারী চক্রের নেতা জনির ছবি সহ বিভিন্ন তথ্য পান পুলিশ। এদিকে উক্ত অপহরনে জড়িত সন্দেহে জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়ার মৃত মোস্তাক আহমদের পুত্র আনোয়ারকে পুলিশ গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াছিন জানান তাকে প্যাকেজে চাকরী দেয়ার কথা বলে ধৃত আনোয়ার চকরিয়া বাস স্ট্যান্ডে নিয়ে আকষ্কিক পালিয়ে যায়। সে তখন পৌরসভার দিকে হাটতে থাকলে একটি মাইক্রোবাস তার সামনে থামার পরপরই তাকে দ্রুত গাড়িতে উঠিয়ে প্রথমে পাহাড়ী জঙ্গলে নিয়ে যায়। সেখান হতে তার পিতার মোবাইলে মুক্তিপনের টাকা দাবী করে। এরপর তাকে কিছুক্ষণ পরপর বিভিন্ন স্থানে নিয়ে রাখে। এরপর চকরিয়া নিউমার্কেটের নীচে একটি কক্ষে রাখলে সে ভেতরে দরজা লক করে ফেলে। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে। তার পিতা ঈদগাঁও বাজারের নৈশ প্রহরী ছৈয়দুল হক জানান সোমবার রাতে একটি অজ্ঞাতনামা মোবাইলে তাকে ফোন করে টাকা দাবী করে অন্যথায় তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। সাথে সাথে তিনি পুলিশের সাথে যোগাযোগের পাশাপাশি মোবাইলে যোগাযোগ অব্যাহত রাখে। ঈদগাঁও পুলিশের আইসি মিনহাজ মাহমুদ জানান প্রাথমিকভাবে অপহরনের ঘটনা জানার পর বিভিন্ন সোর্স নিয়োগ করি। চকরিয়া থানার সাথে যোগাযোগ করি। সোর্সের তথ্য নিশ্চিত করে অভিযান চালাই। এরপর উদ্ধার করা হয় অপহৃত যুবক ইয়াছিনকে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে মামলার প্রক্রিয়া চলছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।