মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

ঈদগাঁওতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জেলা নেজামে ইসলাম পার্টি

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাস স্টেশনে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজীর ছেলে মাওলানা আনওয়ার শাহ’র মালিকানাধীন  স্মার্ট ইলেকট্রনিকস এন্ড টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ৮ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) শেষ রাত তিনটায় সংঘটিত ভয়াবহ এ অগ্নিদূর্ঘটনায় ঈদগাঁও স্মার্ট ইলেকট্রনিকস এন্ড টেলিকম নামক এ দোকানে দোকানের ভিতরে থাকা স্মার্টফোন, কম্পিউটার, নগদ টাকা ও নামিদামি আসবাপত্র সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের স্বত্বাধিকারী মাওলানা আনওয়ার শাহ।
মর্মান্তিক এ দূর্ঘটনাস্থল  পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত  মাওলানা আনওয়ার শাহ’র প্রতি সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা প্রতিনিধি দল। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জেলা আমীর মাওলানা আবদুল খালেক নিজামীর নেতৃত্ব এ প্রতিনিধি দলে ছিলেন,  নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানপাট পরিদর্শন করেন এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মাওলানা আনওয়ার শাহসহ আরও যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তপূর্বক এ অগ্নিদূর্ঘটনার মূল কারণ উদঘাটন করে যথাযথ পদক্ষেপ গ্রহন এবং ঈদগাওতে অবিলম্বে ফায়াস সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি জানান। নেতৃবৃন্দ আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতে তাওফিক কামনা করেন যেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতি পুষিয়ে উঠে হালাল রুজির অবলম্বন ব্যবসা প্রতিষ্ঠানটি পূনরায় চালু করতে পারেন সে তাওফিক কামনায়

শেয়ার করুন