মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ইয়াবা পাচার ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক

শেয়ার করুন

প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ভয়ঙ্কর মাদক ইয়াবা ট্যাবলেটের অনুপ্রবেশ ঠেকাতে তিন বছর পর আজ (মঙ্গলবার) ঢাকায় দুই দিনব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বৈঠক শুরু হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার রোধে এটি হচ্ছে দুই দেশের দ্বিতীয় বৈঠক। বৈঠকে ডিএনসির মহাপরিচালক বজলুর রহমানের নেতৃত্বে ১৫ এবং মিয়ানারের কেন্দ্রীয় মাদকদ্রব্য নির্মূল কমিটির প্রধান পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল কোয়ে উইনের নেতৃত্বে তিন সদস্য অংশ নিয়েছেন।

ডিএনসির সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) মানজুরুল ইসলাম জানান, ইয়াবার বর্তমান পরিস্থিতিতে দুই দৈশের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে মিয়ানমার থেকে ইয়াবা পাচার ও সাইকোট্রোপিক সাবস্ট্যান্স অনুপ্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার অংশে ইয়াবা তৈরির ল্যাবরেটরি, মাদকসংক্রান্ত তথ্য ও পারস্পরিক সহযোগিতা বিনিময়সহ মাদকসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশর তরফ থেকে ওই ইয়াবা তৈরির ল্যাবরেটরির একটি তালিকা হস্তান্তর করা হবে মিয়ানমারকে। ইয়াবার অনুপ্রবেশ ঠেকাতে এ দ্বিপক্ষীয় আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা করেন তিনি।index

শেয়ার করুন