মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ইয়াবা ডন সাইফুল করিমের দুই ভাই বিপুল পরিমান ইয়াবা, অস্ত্রসহ আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ সীমান্ত শহর টেকনাফের শীলবনিয়াপাড়া এলাকার ইয়াবা ডন হাজী সাইফুল করিমের দুই সহোদরকে বিপুল পরিমান ইয়াবা, অস্ত্র সহ আটক করেছে টেকনাফ থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়।
টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর নিয়ে শিলবনীয়া পাড়া মোহাম্মদ হানিফের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ইয়াবা ডন সাইফুল করিমের ভাই মাহমুদুল করিম ও রাশেদুল করিমকে আটক করা হয়।
ওই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।
ইয়াবা ডন সাইফুল করিম মাদক বিরোধী সাড়াশি অভিযান শুরু হলে আত্নগোপনে চলে যান।
এদিকে দীর্ঘদিন পর হলে ইয়াবা ডন সাইফুল করিমের দুই সহোদরকে আটক করায় টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসি।

শেয়ার করুন