মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ইয়াবা-গ্রামে পুলিশের হানা : টেকনাফে ইয়াবা’সহ তিন নারী আটক

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একই পরিবারের ৩ (তিন) জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে।

আটককৃতরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা আকতার (২২), একই পরিবারের নুর ইসলামের স্ত্রী নুর বেগম (৫০) ও আবদুর রহমানের স্ত্রী ইসমতারা (২০)। এরা সবাই শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমানের পরিবারের সদস্য।

রোববার (২১ অক্টোবর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছে টেকনাফ থানায় সদ্য যোগদানকারি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি বলেন, ‘ইয়াবা গ্রাম’ হিসেবে খ্যাত টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এক ইয়াবা গডফাদারের বাড়িতে ইয়াবা মজুদ আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ‘রাজপ্রসাদ’ বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এই ঘটনায় জিয়াউর রহমানের স্ত্রী’সহ তিন নারীকে আটক করা হয়। জিয়া স্বরাষ্ট মন্ত্রণালয়ের তালিকাভূক্ত একজন ইয়াবা ব্যবসায়ী।

অভিযানের সময় বাড়িতে তাকে পাওয়া যায়নি উল্লেখ করে ওসি বলেন, সরকার টেকনাফ থেকে ইয়াবা নির্মূল করতে আমাকে এই অঞ্চলে পাঠিয়েছেন। ফলে ইয়াবা নির্মূল করতে জীবন বাজি রাখতে প্রস্তুত। ইয়াবার সঙ্গে যত বড় প্রভাবশালীই জড়িত থাকুক না কেন তাদেরকে দমন করা হবে। ইয়াবার শেকড় তুলে ফেলা হবে। এঘটনায় শীর্ষ গডফাদার ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমান ও তার ভাই আবদুর রহমানকে পলাতক দেখিয়ে মাদক মামলা রুজু করে ইয়াবাসহ আটক নারীদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন