মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ইয়াবাসহ কক্সবাজারের এক যুবক পটিয়ায় আটক

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ

চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ এক যুবক কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১৩০০ পিচ ইয়াবা পাওয়া যায়।

আটক মাদক কারবারী হলো, কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ার (ভাবুর মায়ের বাড়ী) বাসিন্দা মোঃ শমসুর ছেলে মোহাম্মদ হারেজ (২০)।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে যাত্রীবাহী বাস তল্লাসী করে তাকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম খ-সার্কেল উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মোজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে মহাসড়কের উপর থেকে যাত্রীবাহী হানিফ বাস থেকে ইয়াবাসহ মোঃ হারেজ নামক যুবককে আটক করা হয়। বাসের নং ঢাকা মেট্রো-ব-১৪-৬১৬৫ এবং সিট নং সি-০১।

শেয়ার করুন