মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ইসলামিক গেমসে বাংলাদেশের স্বর্ণ জয়

শেয়ার করুন

জারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে সোনা জিতেছে বাংলাদেশ। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশার হাত ধরে এই সাফল্য পায় বাংলাদেশ।

রোববার বাকু শুটিং সেন্টারে ইরানের জুটি খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়াকে ৫-১ পয়েন্টে হারিয়ে দেশকে সোনার হাসি এনে দেন বাকি-আতকিয়া। ইসলামী সলিডারিটি গেমসে এটিই বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়।

এর আগে শনিবার রূপা জেতে বাংলাদেশ। ছেলেদের ১০মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে রূপা জেতেন রাব্বি হাসান মুন্না।

শেয়ার করুন