মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

ইসলামাবাদে শতাধিক গর্ভবর্তী ও দরিদ্র মহিলাদেরকে ফ্রি চিকিৎসা দিল হোপ ফাউন্ডেশন

শেয়ার করুন

shomoy
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের খোদাইবাড়ী এলাকার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এজি লুৎফুল কবির আদর্শ বালিকা মাদ্রাসায় শতাধিক গর্ভবর্তী ও দরিদ্র মহিলাদেরকে ফ্রি চিকিৎসা দিল কক্সবাজারের হোপ ফাউন্ডেশন। জানা যায়, ৭ মার্চ ফ্রি হোপ মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন- অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি লুৎফুল কবির। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মৌলানা ছৈয়দ নুর, সহ-সুপার মৌলানা আবদুর রহমান আজাদ, ইসলামাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, মেম্বার বশির আহমদ। এদিকে হোপ ফাউন্ডেশন কক্সবাজার থেকে ৩ জন ডাক্তার ও ৬ জন নার্স সহ ১২ জনের এক মেডিকেল টীম উক্ত চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন। মেডিকেল টীমটি সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত রোগী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ডাক্তারদের মধ্যে ছিলেন- ডাঃ নির্ময় বিশ্বাস, ডাঃ শোয়েব আহমেদ, ডাঃ সালমা রোগীদের সেবা প্রদান করেন। বৃহত্তর ঈদগাঁও’র বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক গর্ভবর্তী ও দরিদ্র মহিলা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় চিকিৎসা সেবা গ্রহণ করেন। উক্ত মেডিকেল ক্যাম্পে রোগীদেরকে ২শ টাকার বিনিময়ে পারিবারিক স্বাস্থ্যকার্ড সুবিধা প্রদান করা হয়। যারা মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্যকার্ড সংগ্রহ করেন তারা উক্ত স্বাস্থ্যকার্ড প্রদর্শন করে হোপ হসপিটাল, কক্সবাজার শাখায় বিনামূল্যে সর্বমোট ৪ বার চেকআপ করানোর সুবিধা ভোগ করতে পারবেন। উল্লেখ্য যে, অত্র মাদ্রাসার প্রায় ২শ শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

শেয়ার করুন